২১ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মাধবপুরে ডেকে নিয়ে সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ

১৯ নভেম্বর, ২০২৬

ছবি: মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের কর্মকর্তাদের বিরুদ্ধে চা পাতা চুরি সহ অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করার পর ডেকে নিয়ে হুমায়ুন কবির (৬৫) বছর বয়সী সম্পাদককে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে।

 হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের কর্মকর্তাদের বিরুদ্ধে চা পাতা চুরি সহ অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করার পর ডেকে নিয়ে হুমায়ুন কবির (৬৫) বছর বয়সী সম্পাদককে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুমায়ুন কবিরকে আদালতে পাঠানো হয়।

শাহ মো. হুমায়ুন কবির শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানি সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রচার এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাকে তাদের অফিসে নিয়ে পরিকল্পিতভাবে  ফাঁসানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে মামলায় তাঁকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news