০৫ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় ২ হাজার ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের কাজের উদ্বোধন

০৪ এপ্রিল, ২০২৬

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: ২ হাজার ৫০০ মিটার গ্রামীণ রাস্তা এইচবিবি করণের কাজের উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় চারটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি হয়ে বিল পর্যন্ত এবং তার জমি পর্যন্ত ১ হাজার মিটার সিসি ব্লক রাস্তা, গনেশপুর ইউনিয়নের ছাত্তারের বাড়ি থেকে আলিম হাজীর বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, শ্রীরামপুর গ্রামের মালেক মহরীর বাড়ি থেকে ওয়াহেদের মোড় পর্যন্ত ৫০০ মিটার এবং কুসুম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মৃত সেকেন্দারের বাড়ি থেকে মৃত আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা। মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা এই প্রকল্পের আওতায় উন্নয়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ রাস্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা।

তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good