২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তি গ্রেফতার

২৪ অগাস্ট, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ এক ব্যক্তি গ্রেফতার

নওগাঁর মান্দায় ৪০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার নিন্দইন গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাসান আলী প্রামাণিক (৪৭)। তিনি নিন্দইন গ্রামের মৃত সাইদুর প্রামাণিকের ছেলে। মান্দা থানার এসআই সুজন খানের নেতৃত্বে এ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল উদ্ধার হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good