০৫ অগাস্ট, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে ছাত্রশিবিরের পরিস্কার –পরিছন্ন কর্মসূচী ।
৩৬ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে।
সকাল ৮টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মির্জাপুর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবুল কাসেম মৃধা, ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মেরাজ মিয়া, সাধারণ সম্পাদক আরাফাত লাবিব এবং উপজেলা পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসমাঈল হোসেন প্রমুখ।
কর্মসূচিতে ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দুটি ট্রাকে করে মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন রাস্তা থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত ডাস্টবিনে ফেলে দেন।
Good news
Good