১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ শাহরিয়ার,
ছবি: এই মহাসড়কে দূর্ঘটনা যেন নিত্য সঙ্গী
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম-কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। পর্যটন, বানিজ্য ও স্থানীয় যাতায়াতের জন্য এটি অপরিহার্য। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৬০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি পরিণত হয়েছে ভয়ংকর মৃত্যুকোপে।
প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়েই। অপ্রশস্ত আকাঁবাকাঁ সড়ক,নিয়ন্ত্রণহীণ গতির প্রতিযোগিতা,বেপরোয়া ওভারটেকিং,ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল, পর্যাপ্ত আইন শৃংখলা তৎপরতার অভাবে মহাসড়কটি যাত্রী ও পথচারীদের জন্য হয়ে উঠেছে মরণ ফাঁদ।
সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসনের নানা পদক্ষেপ থাকলেও ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই মহাসড়কেই প্রাণ হারিয়েছে অর্ধশত! আহত হয়েছে প্রায় শতাধিক! অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অর্থনীতি ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ হলেও প্রতিনিয়ত ঝরছে প্রাণ। এই মহাসড়ককে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে ৬ লেন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরী।
২০২৪ সালে রোড সেফটি ফাউন্ডেশন এর প্রতিবেদন অনুযায়ী সারাদেশে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৭২৯৪ জন। তাদের প্রতিবেদনে ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতদ সত্বেও জন দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় চট্টগ্রাম-কক্সবাজারবাসী উদ্বিগ্ন।
সময় এসেছে শুধু পরিকল্পনা বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের।
এই মহাসড়ককে সংস্কার করে নিরাপদ রুটে পরিণত করা সময়ের দাবী।
Good news
Good