০৭ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নাগরপুরে দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

৩০ এপ্রিল, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মানববন্ধন


ফ্যাসিষ্ট সরকার দ্বারা বারবার কারা নির্যাতিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার( ৩০ এপ্রিল) সকাল ১১টায় নাগরপুর প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দৈনিক আমার দেশ নাগরপুর প্রতিনিধি  মো.জসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল্লাহ খিজির, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন প্রমূখ।


এসময় বক্তারা বলেন,বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসর ৭১ টেলিভিশনের মালিক কর্তৃক আমার দেশ সম্পাদক সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news