১০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

নাগরপুরের বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি হলেন সাংবাদিক খিজির

১৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি

নাগরপুরের বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত  কমিটির সভাপতি হলেন সাংবাদিক খিজির

টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত  কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির তারিখ হতে  পরবর্তী  ২ বছরের জন্য (১) অধীন সদস্য, 

সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক, মাদ্রাসা  শিক্ষা বোর্ড প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত ২ বছরের জন্য কমিটি অনুমোদন করে ১৭/৯/২০২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন।

নিয়মিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক  মোঃফেরদৌস আলম, মোঃ মুক্তার হোসেন সাধারণ  শিক্ষক সদস্য, সেলিনা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। 

অভিভাবক সদস্য মান্নান সিকদার, মোঃ নুরুজ্জামান, মোঃ বাহারম এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলি আক্তার,  সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মাওলানা মো.আবু বকর।

বনগ্রাম দাখিল মাদ্রাসার সাংবাদিক আব্দুল্লাহ খিজির নিয়মিত  কমিটির সভাপতি হওয়ায় এলাকার সর্বস্তরের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য নাগরপুর উপজেলায় এই প্রথম সাংবাদিকদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কমিটি সভাপতি মনোনীত হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good