২৬ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন বিএনপি নেতা মাসুদ রানা

২৫ মে, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: মেয়র পদপ্রার্থী মাসুদ রানা

আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য মাসুদ রানা।(সোমবার) নবীনগর সৈনিক হোটেলের তৃতীয় তলায় স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এই প্রার্থীতার ঘোষণা করেন।

​সভায় নবীনগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।​আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার অঙ্গীকার ​মতবিনিময় সভায় মাসুদ রানা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, "সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত প্রাচীন নবীনগর পৌরসভাকে সারাদেশের মধ্যে একটি সর্বাধুনিক 'মডেল পৌরসভা' হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে নবীনগর প্রপারের (শহরের প্রধান অংশ) যানজট নিরসন এবং পৌরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।​দলের প্রতি আনুগত্য ও আদর্শের প্রত্যয় ​নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এই বিএনপি নেতা বলেন ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে আসছি। যতদিন বেঁচে থাকবো, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবো,​বক্তব্যের শুরুতেই মাসুদ রানা উপস্থিত সাংবাদিকদের পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।

বিগত সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান-এর বিজয়ের পেছনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা ও প্রচার-প্রচারণার অবদান কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন তিনি।

​তিনি আরও উল্লেখ করেন, সর্বস্তরের জনগণের দোয়ায় তিনি যদি মেয়র নির্বাচিত হতে পারেন, তবে সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান-এর সুপরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন।​

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি নবীনগর পৌরবাসী ও সাংবাদিকদের দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। বিগত নির্বাচনে সাংবাদিক সমাজ যেভাবে দলমতের ঊর্ধ্বে উঠে এডভোকেট এম এ মান্নান-এর পাশে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে তাঁর আস্থাভাজন কর্মী হিসেবে নিজের পক্ষেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good