০৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চলতে দেওয়া যাবে না:ড. শফিকুল ইসলাম মাসুদ

০৯ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ফাইল ছবি

জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মানসিকতা ব্রিটিশ আমলের শাসনব্যবস্থার পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, স্বাধীন দেশে কর্তৃত্ববাদী মনোভাবের পরিবর্তে জনগণের অধিকার ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে আর কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চলতে দেওয়া যাবে না।

রোববার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবিল এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

বগা সেতু নির্মাণ প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি ক্রেডিট চাই না, দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বগা সেতু চাই।’ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেতুটি নির্মাণের জন্য চেষ্টা শুরু করেন। সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সেতুমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় মন্ত্রী নিজে বাউফল পরিদর্শন করেন।

 

তিনি বলেন, একটি জনবিচ্ছিন্ন মহল বগা সেতু নির্মাণ বন্ধে নানা ষড়যন্ত্র করছে। তবে যত ষড়যন্ত্রই হোক, বগা সেতুর নির্মাণকাজ শুরু হবেই, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বগা সেতু কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি বাউফলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা। সেতুটি নির্মিত হলে বাউফলসহ দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে। কে কৃতিত্ব নেবে বা কার নামে সেতুটি পরিচিত হবে, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করাই তার প্রধান লক্ষ্য।

Related Article