১৭ এপ্রিল, ২০২৩
মো:তৌহিদুল ইসলাম,
ছবি: অবৈধভাবে বালু উত্তোলন চলছে
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(১৭ এপ্রিল) সোমবার সকালে উপজেলার মনোহরপুর হাই স্কুল সংলগ্ন কৃষিজমি হতে বোরি করে স্যালো মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম ফয়েজ।
এ সময় ১টি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ।
Good news
Good