২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল  করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে (২৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দিক নির্দেশনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাগরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু  হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাচাঁ বাজারে   এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো.রফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সদস্য রফিকুল ইসলাম দীপন, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভার:) নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির হোসেন প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল  পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সন্ত্রাস চালিয়ে  যাচ্ছে। দেশবিরোধী এধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি রাজপথে থেকে কঠোর হস্তে দমন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news