১৫ মে, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: জামিয়া ইসলামিয়া জামে মসজিদের উদ্বোধন
রশিদ দেওহাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি নিবৃত পল্লি।
রশিদ দেওহাটা পূর্ব পাড়া এই গ্রামে টিনের ছাউনি ঘেরা একটি মাদ্রাসা। তার পাশেই সিমেন্টের খুকি আর টিনের চালে অল্প পরিসরে দাড়িয়ে ছিল একটি ছোট মসজিদ নাম তার জামিয়া ইসলামিয়া জামে মসজিদ।
মসজিদের মুসুল্লিদের উপস্থিতিও বেশ ভালো। মসজিদের মুসুল্লিদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাকা মসজিদে নামায পরবে। কিন্তু পাকা মসজিদ বানাতে লাগে টাকা । সেই টাকা কই। মুসুল্লিদের পাকা মসজিদ নির্মাণে এগিয়ে এলেন এই গ্রামের লন্ডন প্রবাসি মেয়ে নাম ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠিত সংগঠন আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন।
নির্মাণ কাজ শেষে শুক্রবার (১৫ মে) মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মসজিদ নির্মানে সমন্বয়ক ও আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আল মাসুদ রানা জানান, তিনতলা ফাউন্ডেশনের ১৮শ বর্গফুট মসজিদটি নির্মাণে প্রায় ৪০লক্ষ টাকা খরচ হয়েছে যার সিংহ ভাগ টাকার যোগান দিয়েছে আর্ন এন্ড লিভের কর্ণধার ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠান আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন।
মাসুদ রানা আরও জানান, শুধু এই গ্রাম নয় সারাদেশেই ঘর নিমার্ণ, অসহায়দের গরু ও ছাগল, টিউবয়েল বিতরণসহ সামাজিক কাজ করে থাকেন ফরিদা ইয়াসমিন জেসি। মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান উদ্বোধন শেষে যখন দোয়া করছিলেন মুসুল্লিরা তখন চোখের ফেলে দোয়া ও কৃতজ্ঞতা জানালো আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন ওতার কর্ণধার ফরিদা ইয়াসমিন জেসিকে।
Good news
Good