২৭ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শাপলা হাতে ভাইরাল শিক্ষিকার কবিতায় প্রেম নিবেদন

২৭ অক্টোবর, ২০২৬

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভাইরাল শিক্ষিকা তন্নী রহমান।

শাপলা হাতে ভাইরাল শিক্ষিকার কবিতায় প্রেম নিবেদন

‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’, শাপলা হাতে শিক্ষিকার পোস্ট ভাইরাল

পদ্মবিল থেকে এক আঁটি পদ্ম তুলে আনা, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও অপেক্ষায় থাকা—এমন কাব্যিক আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। পদ্ম হাতে ছবি দিয়ে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “তোমার জন্য-ই!
পদ্মবিল থেকে তোমার জন্য এক আঁটি পদ্ম তুলে এনেছি।
চা-বাগানের পাশে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছি—
তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর!”
পোস্টের শেষে ছবিটি তাঁর ‘সাহেবের তোলা’ বলে উল্লেখ করেন তিনি। আর এতেই পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কবিতার আবেগ, পদ্ম হাতে ছবি আর অপেক্ষার রোমান্টিক বর্ণনা মিলিয়ে অনেকের নজর কেড়েছে তাঁর এই প্রকাশভঙ্গি।
তন্নী রহমান এর আগেও বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছেন। টিয়া পাখির সঙ্গে ছবি তুলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন তিনি। সাবেক নির্বাচিত শিক্ষক নেত্রী তন্নী রহমানের স্বামীও শিক্ষকতা পেশায় যুক্ত এবং একই বিদ্যালয়ে কর্মরত বলে জানা গেছে।
মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক নেতা সোলেমান মিয়া বলেন, “তন্নী রহমান একটি শিক্ষক পরিবারের সম্পদ। কবিতা, কনটেন্ট ক্রিয়েশন ও পড়াশোনায় তিনি ব্যতিক্রমী। তাঁর প্রতিভা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। তাঁকে সেরা শিক্ষিকা হিসেবে নির্বাচিত করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।”

শিক্ষক নেতা নয়ন চৌধুরী বলেন, “তন্নী রহমান বরাবরই নানা বিষয়ে আলোচনায় থাকেন। আমরা তাঁর প্রতিভার আরও বিকাশ কামনা করি।”

মাধবপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, “শিল্প-সাহিত্য চর্চা অবশ্যই ভালো বিষয়। আশা করি, তিনি নিয়মনীতি মেনে এসব সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।”

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news