১৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের প্রতিবাদে মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

১৮ নভেম্বর, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মানবন্ধন।

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সতিতির যৌথ পরিচালনায় ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বালিতের প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন করেছে মির্জাপুর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি।
 

বুধবার (১৮ নভেম্বর) সকাল দশটায় মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ ও ঔষধ বিক্রেতাগণ অংশ গ্রহণ করেন।

সমিতির সভাপতি দেয়ান জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া জানান, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সতিতির যৌথ পরিচালনায় দীর্ঘ ২২ বছর যাবত ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স চলে আসছিল কিন্তু গত ১০ নভেম্বর বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের সিদ্ধান্ত নেন।

তারই প্রতিবাদে তারা কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে এই মানববন্ধন করছেন। তারা অভিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ‘সি-গ্রেড’ ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স বাতিলের হটকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news