১২ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১২ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ছবি: সংগৃহীত

বেতন বাড়ানো দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকেরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেছেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news