০১ অক্টোবর, ২০২৫
আহসান হাবিব রুবেল,
ছবি: মন্ডপ পরিদর্শন
লীয় নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঠাকুরগাঁ জেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ পয়গাম আলি ও অন্যান্য নেতৃবৃন্দ। মহাষ্টমী উপলক্ষে রুহিয়া থানার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। রামনাথ হাট কেন্দ্রীয় দূর্গা মন্ডপ প্রদর্শনের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। যে কাপে হিন্দু চা পান করে ওই কাপে মুসলমানও চা খায় শুধু পার্থক্যটা ইবাদতের সময়, তারা মন্দিরে যায় আর আমরা যাই মসজিদে। বিএনপি কোন মৌলবাদী নয় যে অন্য ধর্মেতে বাধা সৃষ্টি করবে। বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে আছে সব সময় তিনি আরো বলেন সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতিশীল আছে এবং যেকোন অনুষ্ঠানে বিএনপি তাদের পাশে থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদ আনসারুল হক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদ জহিরুল ইসলাম রিপন সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন রুহিয়া প্রেসক্লাব এর সভাপতি মজহারুল ইসলাম বাদল এবং পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন রুহিয়া রামনাথ হাট পুজা উৎযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ সেন সহ অন্যান্যরা।
Good news
Good