০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২৪ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: প্রতীকী।

বরিশাল জেলার উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকড়াধারী গ্ৰামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকড়াধারী গ্ৰামের মৃত আঃ জব্বারের ছেলে মোঃ সবুজ হোসেন (৩০) নিজের ফসলী জমিতে মটরের লাইন দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good