২০ নভেম্বর, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার ও দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলায় অবস্থিত উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে একটি বর্ণাঢ্য র্যালী নিয়ে শ্লোগানমুখড়ে সন্ন্যাসীতলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব, আলোচনা ও দোয়া মাহফিল সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আনোয়ার।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ঠিকাদার মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হক সানির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল রানা, ছাত্রনেতা মোঃ শাকিব আল হাসান, মোঃ কৌশিক শাহসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ইমাম মাওলানা মোঃ আব্দুস সালাম।
Good news
Good
wonderful news