০৪ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ!

০৩ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে মহানন্দা নদীতে বিশেষ ও মোবাইল কোর্টের অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দশেষে জনস্বমক্ষে পুড়িয়ে ফেলার একটি দৃশ্য।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

সোমবার  (৩ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকায় মহানন্দা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ৪৫টি চায়না দুয়ারী জাল উত্তোলন করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। অভিযানকালে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভোলাহাট থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good