০৩ অগাস্ট, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ এর প্রকল্পের সমৃদ্ধির আওতায় বিভিন্ন ফল ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ মনিরুজ্জামান। পাশে-অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির সমৃদ্ধির অংশ হিসেবে উপজেলার তরুণ-কিশোর-কিশোরীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান রোববার (৩ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী এবং যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ উপস্থিত ছিলেন।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উপজেলা কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে উপজেলার শতাধিক তরুণ-কিশোর-কিশোরীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।