১৯ অগাস্ট, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে ভার্ক উচ্চশিক্ষাবৃত্তির চেক বিতরণ করছেন ইউএনও মো. মনিরুজ্জামান। পাশে রয়েছেন অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উচ্চমাধ্যমিক মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের মাঝে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই অর্থবছরের “ভার্ক উচ্চমাধ্যমিক শিক্ষাবৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
এ লক্ষ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর আর্থিক সহায়তায় উপজেলার উচ্চমাধ্যমিক ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের জন্য ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৩ জন মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্যদের মাঝে ১৫ লাখ ৪৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরে ২য় বর্ষের ১৪৬ জন ও ১ম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে এক বছরের বৃত্তি বাবদ ২৩ লাখ ৮৮ হাজার টাকার ভার্ক উচ্চমাধ্যমিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ আর্থিক সহায়তার চেক উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান তার কার্যালয়ে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসিম উদ্দিন, ভোলাহাট এরিয়া সহকারী পরিচালক মো. আরিফুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোসা. লাকি খাতুন, ভার্ক ভোলাহাট শাখার হিসাবরক্ষক সুজন কুমার ও ভার্ক উপজেলা সমন্বয়কারী মোসা. হাজেরা খাতুন।