১৪ অগাস্ট, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): সা’দত কলেজের অ্যালামনাই অনুষ্ঠানে অতিথিবৃন্দ
বর্ণিল আয়োজনে সরকারি সা’দত কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিনব্যাপি বিভিন্ন ইভেন্টের মধ্যদিয়ে বর্ণিল এই আয়োজনের সমাপ্ত হয়। সকাল নয়টায় শান্তির পায়রা অকমুক্তির মাধ্যমে দিনের কার্যক্রম হয়।
এরপর একটি অ্যালামনাইদের অংশ গ্রহণে একটি বিশাল র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে হলরুম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসুফ হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাব্বির হোসেন ভেনাসের পরিচালনায় বক্তব্য রাখেন সা’দত কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. শফিক ইস্পাহানি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আবেদ আহাদ তালুকদার।
উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহিম, দেওয়ান মুহাম্মদ আলী প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বিকিলে মানোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Good news
Good
wonderful news