২৭ ফেব্রুয়ারী, ২০২৩
মোঃ মনির হোসেন বকাউল,
ছবি: প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৭ ফেব্রুয়ারি মুন্সিহাট বাজারে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম হাজরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বি.এইচ.এম কবির আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, সাবেক ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন, বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আলম পান্না প্রমুখ। এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বিদ্যালয়টির উন্নয়নের জন্য দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করেন।