১৩ অক্টোবর, ২০২৬
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সঙগ্রহের কার্যকমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ভাতগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডে গোড়াইল গ্রামে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মানুন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্ত্রতা করেন। গোড়াইল গ্রামের গৃহবধু আকলিমা বেগমের তথ্য ট্যাবের মাধ্যমে অনলাইনে সংযোগে দিয়ে তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। এসময় তিনি বলেন, তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ভাবে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি নির্দেশ দেন।
Good news
Good
wonderful news