১৬ অক্টোবর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে শিশু নিহত

১৫ অক্টোবর, ২০২৬

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামে আড়াই বছরের শিশু পৃত্র নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে সাফুয়ান নামে আড়াই বছরের শিশু পৃত্র নিহত হয়েছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এই ঘটনা ঘটে।শিশু সাফুয়ান কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি লৌহজং নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ না থাকায় তাকে বাচাঁনো যায়নি। শিশুটিকে হাত নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন ওই নারীরা। পরে ফায়ার সাভিসে খবর দেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে বেলা ১১টা থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানকালে বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মাঝ নদী থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ইসমাইল হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের ৩ ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। শিশুটিকে দুপুরে শিশুর মরদেহ উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে দেয়া  হয়েছে’।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news