২৫ অক্টোবর, ২০২২
মো:তৌহিদুল ইসলাম,
ছবি: শত্রুতার জেরে ভেঙে ও কেটে ফেলা গাছগুলো
গাইবান্ধার পলাশবাড়ীতে শত্রুতার জেরে প্রায় অর্ধশত গাছ রাতের আধারে ভেঙে ফেলার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ফরিদুল ইসলাম।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফরিদুল ইসলাম জমিতে কিছুদিন পূর্বে আম, জাম, কাঠাল, বড়ইসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত গাছের চারা রোপন করেন। গাছ গুলো বড় হতে থাকলে ২৪ অক্টোবর সোমবার রাতে কে বা কাহারা গাছগুলো কর্তন করেন ও ভেঙে ফেলেন। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে গাছ কাটা ও ভাঙা অবস্থায় দেখে ভেঙ্গে পড়েন ফরিদুল ও তাঁর পরিবার।
ভুক্তভোগি ফরিদুল জানান, আমরা বাড়ী করার জন্য এই জায়গা ক্রয় করেছি এবং গাছের চারা গুলো রোপন করেছি। কিন্তু কে বা কাহারা রাতের আধারে এই গাছগুলো কর্তন করেছে।
স্থানীয় ইউপি সদস্য নওশা মিয়া বলেন, যারা এ কাজ করেছে তারা আর যাই হোক মানুষের মধ্যে পড়ে না, এদের শাস্তি হওয়া দরকার।
Good news
Good
wonderful news