০৫ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

০৩ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

 

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রুহিয়া উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবীর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শান্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। রুহিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধ প্রবণতা রোধে গণমাধ্যমকর্মীরা সবসময় পুলিশ প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই আমরা এলাকার জনমানুষের সমস্যা ও সমাজের বাস্তবচিত্র তুলে ধরতে চাই।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, "পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য একই—সমাজের অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমরা আশা করি, নবাগত ওসির নেতৃত্ব ও সঠিক পদক্ষেপের মাধ্যমে রুহিয়া থানা এলাকা মাদক ও অপরাধমুক্ত একটি আদর্শ অঞ্চলে পরিণত হবে। পেশাগত দায়িত্ব পালনে পুলিশ ও সাংবাদিকদের এই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী তার বক্তব্যে বলেন, রুহিয়া থানাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে এবং নির্বিঘ্নে পুলিশের আইনি সেবা পান, তা নিশ্চিত করা হবে। এই কাজে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজে অপরাধের স্থান থাকবে না।

সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য মোঃ কুদরত আলী এবং সদস্য মোঃ ইব্রাহিম জামান, আহসান হাবীব রুবেল, মাসুদুর রহমান, রুবেল রানা, রমজান আলী, আল মনসুর ও সুমন আলীসহ উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news