১৮ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাট থানা পরিদর্শন ও মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার!

১৮ অগাস্ট, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাট থানা পরিদর্শন ও মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার ও পাশে-থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানা বার্ষিক পরিদর্শন ও থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৭ আগস্ট ২০২৬) জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ভোলাহাট থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সার্বিক বিষয়সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানার দাপ্তরিক কাজের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার পরীক্ষা করেন। রেজিস্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন এবং কর্মরত কর্মকর্তাদের প্রতিদিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার। সভায় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
একই সাথে তিনি সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে গুণগত সেবা নিশ্চিতকরণ এবং যেকোনো সমস্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন।

অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, বিচক্ষণতার সাথে মামলা তদন্ত এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে আরও তৎপর ও দায়িত্বশীল হবার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।"

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে গোমস্তাপুর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, এসআই মোঃ কামাল হোসেনসহ ভোলাহাট থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news